দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালি বাজারে দীর্ঘদিন বেহাল দশা পড়ে থাকা ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৩০ মার্চ) আমড়াগাছিয়া ইউনিয়ন সভাপতি রাসেল আহম্মেদ সোহেলের নেতৃত্ব ছাত্রদলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এ সড়কটি সংস্কার করা হয়। এতে শত শত শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
স্থানীয় এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করেন। সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়লে ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ সোহেল নেতাকর্মীদের নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে ছাত্রদল নেতা রাসেল আহম্মেদ সোহেল বলেন, ছাত্রদল জনসেবার রাজনীতিতে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯ দফা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার নির্দেশনায় আমরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরা এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। যে কারণে প্রায়ই ঘটতো দুর্ঘটনা। ছাত্রদলের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে সড়কটি সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আরএ